1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে পিতা কর্তৃক ছেলেকে বিষপানে হত্যাচেষ্টা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফুলবাড়ী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের সংঘর্ষ। অভিযোগ উঠেছে, নিজের ছেলেকে বিষপানে হত্যার চেষ্টা করেছেন এক পিতা।
ভুক্তভোগী জাকির উদ্দিন (২৫), ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মইজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির উদ্দিন দীর্ঘদিন ধরে নিজের পরিচয় নিয়ে পরিবারকে অবহিত করে আসছিলেন যে, তিনি সমকামী এবং ভবিষ্যতে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নিজেকে নারী রূপে উপস্থাপন করতে চান। তবে এই বিষয়টি ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে মেনে নিতে পারেননি তার পিতা মইজ উদ্দিন।
পরিবারের অভ্যন্তরীণ এই মতবিরোধ চরমে পৌঁছায় ২০২৩ সালের শুরু দিকে। জানা যায়, গত ০৪ মার্চ (শনিবার) মইজ উদ্দিন তার ছেলে জাকিরের খাবারে চুপিচুপি বিষ মিশিয়ে দেন। বিষাক্ত খাবার খাওয়ার পর জাকির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার চাচাতো ভাই দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, ‘এই ঘটনা আমাদের সমাজে ভিন্ন পরিচয় ও বৈচিত্র্য গ্রহণের অভাব এবং চরম অসহিষ্ণুতার একটি প্রতিচ্ছবি। পারিবারিক মতানৈক্য কখনোই সহিংসতার রূপ নিতে পারে না।”
এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এই অনাকাঙ্কিত ঘটনা আমরা শুনেছি। তবে এখনো কোন অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জাকির উদ্দিনের সাথে কথা বলতে চাহিলে কর্তব্যরত চিকিৎসক বাধা দেন বলেন এই মুহূর্তে রোগীর অবস্থা তেমন ভালো নয় কথা বলার মতো অবস্থায় এখনো নেই।
এদিকে জাকির উদ্দিনের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com