1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সন্ত্রাসীরা বিয়ানীবাজারে এক প্রবাসীর বাড়িতে আগুন লাগিয়েছে , ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। ফলে বাড়ির একটি কক্ষ পুড়ে যায়। ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা।
এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায় যে, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ ঘটিকার সময় আওয়ামীলীগের সন্ত্রাসী জামাল হোসেন ও তার সহযোগী সন্ত্রাসীরা ২ টি মোটরসাইকেল নিয়ে কানাডা প্রবাসী নাজিম উদ্দিনের বাড়িতে আগুন লাগিয়ে চলে যায়। প্রবাসী নাজিম উদ্দিনের ভাই জামাল উদ্দিন এই প্রবেদককে জানান যে, তিনি আগুন দেখে নাজিম উদ্দিনের বাড়ির দিকে রওয়ানা হলে নাজিম উদ্দিনের বাড়ি থেকে সদ্য জেল ফেরত আওয়ামীগ নেতা জামাল হোসেন, কাওসার , জুবের আহমেদ ও লুৎফুর রহমানকে আগুন লাগিয়ে বেরিয়ে যেতে দেখেন।
সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায় যে , প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ির একটি কক্ষ পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসী দাবি করেন।
প্রবাসী নাজিম উদ্দিনের ভাই জামাল উদ্দিন আরো জানান যে, তিনি পুলিশে অভিযোগ করতে গিয়েছিলেন , কিন্তু কোন অজানা কারণে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি কে থানায় আসতে বলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি বা কাউকে গ্রেফতারও করেনি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com