1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

যুক্তরাজ্য প্রবাসী সাবেক জামায়াত নেতার বাড়িতে ছাত্রদল-যুবদলের হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ওসমানীনগর উপজেলার বরায়া কাজিরগাঁও গ্রামের মোঃ আছকর আলী আজগর সাহেবের ছেলে সাবেক জামায়াত নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মোহাইমিন রোম্মান এর বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬ নং তাজপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা মাসুম আহমদ আবিরের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল ও যুবদল এর ২০/২৫ জন সন্ত্রাসীরা গতকাল ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজ শনিবার সন্ধ্যার দিকে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে গালিগালাজ করে এবং ঘরের দরজা-জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় ঘরের ভিতরে থাকা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের পরিবারের সদস্যরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তাদের আর্তচিৎকারে আশপাশের বাড়ি-ঘর হতে লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র উচিয়ে জনসাধারণকে ভয় দেখিয়ে ঘটনাস্হল ত্যাগ করে।

উক্ত ঘটনার জন্য স্থানীয় ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের পিতা মোঃ আছকর আলী আজগর ওসমানীনগর থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদুল হাসান ভুঁইয়া ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্বে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় উক্ত ঘটনার পর থেকে মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের পরিবারের সদস্যদের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।

ওসমানীনগর উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার আমির/সভাপতি মোহাম্মদ সোহরাব আলী ও সাধারণ সম্পাদক আনহার আহমদ এক যৌথ বিবৃতিতে সাবেক জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে ছাত্রদল-যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াত নেতারা ঐ যৌথ বিবৃতিতে আরো বলেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতীয় নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে বিজয় লাভ করে দেশের বিভিন্ন স্হানে ভিন্নমত পোষনকারীদের তথা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাসা বাড়িতে হামলা ও ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদকে ও হার মানাচ্ছে। অনতিবিলম্বে মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়ীতে হামলা ও ভাঙচুরে জড়িত ছাত্রদল-যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com