1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি রবিন, সাধারণ সম্পাদক শুভ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

এ কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (দৈনিক সিলেট)। এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট মোহাম্মদ সেলিম, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com