1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

নিখোঁজের একদিন পর বাগানে পূর্ণিমার নিথর দেহ

কমলগঞ্জ সংবাদদাতা:
  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা রেলী (১২) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় শমসেরনগরের ক্যামেলিয়া চা বাগানের পাশের চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নীমা শমশেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যার দিকে বাড়ি না ফিরলে পরিবার ও এলাকাবাসী মিলে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে শমসেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থানে পূর্ণিমার গলা ও হাতের কবজি কাটা রক্তাক্ত লাশ দেখতে পায়।

পরে স্থানীয়রা থানার পুলিশকে অবহিত করলে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি একদল ঘটনাস্থলে গিয়ে পূর্ণিমার লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com