1. [email protected] : admin :
  2. [email protected] : admininstaff :
  3. [email protected] : foyzul huque : foyzul huque
  4. [email protected] : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা বিয়ানীবাজারে সমবায় সমিতিকে ঘিরে তোলপাড়: অর্থ আত্মসাতের অভিযোগে পলাতক প্রধান আসামি আ.লীগ নেতা মান্নান মিন্টু, গ্রেপ্তার ২ কর্মকর্তা গোলাপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হামলা, মামলা দায়ের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ১৪ জনের নামে গোলাপগঞ্জ থানায় মামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ১৪ জনের নামে গোলাপগঞ্জ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০–৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, দাঙ্গা ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী রেজাউল করিম (৩৪)। এজাহারে তিনি অভিযোগ করেন, গত ২২ জুন ২০২৫ ঢাকার দক্ষিণ ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, ককটেল ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—

১. নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য।
২. মঞ্জুর কাদির শাফি, সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ।
৩. আমিনুল ইসলাম, সাবেক মেয়র, গোলাপগঞ্জ পৌরসভা।
৪. মহিউদ্দিন রহমান।
৫. সরওয়ার হোসেন।
৬. সৈয়দ সিবরাত উদ্দিন।
৭. আহমদ হামাদ জিলু।
৮. ফাহিমুল ইসলাম চৌধুরী (২৬)।
৯. অহিদ হোসেন।
১০. জাহেদুল ইসলাম শিপু।
১১. আক্তার হোসেন (৪০)।
১২. ইফতেখার শামীম (৩২)।
১৩. আবু বকর হিরণ (৪০)।
১৪. সুমন মিয়া (৩০)।

এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানা মামলাটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা

02 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com