দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে জহুরুল ইসলাম (২২) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।
শনিবার(৩০ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে জহুরুল ইসলামকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত জহুরুল ইসলাম উপজেলার চরনারচর ইউনিয়ন নাসিরপুর গ্রামের হারনুর রশীদ এর ছেলে। দিরাই থানা পুলিশ, জহুরুল ইসলামের লাশ ময়নাতদন্ত জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরিবার সুত্রে জানা যায়,নিহত জহুরুল ইসলাম দীর্ঘ দিন মানসিক অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় প্রায়ই সে উশৃংখল হয়ে যেতো।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জহুরুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।