গোলাপগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ এমসি একাডেমীতে ছাত্রলীগ ও ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পৌর ছাত্রলীগ আয়োজিত বিজয় র্যালি ও আলোচনা সভা চলাকালে এই সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ এক সাধারণ শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে পৌর ছাত্রলীগ একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের একপর্যায়ে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির অনুসারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, এবং নয়ন আহমদ নামে এক সাধারণ শিক্ষার্থী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।