
আজ রবিবার ১০ই নভেম্বর বাদ আসর বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা। আওয়ামীলীগের দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি থাকায় সাধারন ছাত্রজনতার সাথে সংহতি মিলিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। তবে বিয়ানীবাজারের কোথাও দেখা যায়নি আওয়ামীলীগের নেতাকর্মীদের। অনেকের গুজব নির্ভর নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে অনেককে সমালোচিত হতে দেখা গেছে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, উপজেলা উত্তর শাখার সভাপতি আমিনুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।