বিয়ানীবাজার প্রতিনিধি :
জুলাই-আগষ্ট গণঅভ্যুথ্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব ও শহীদ মো: তারেক আহমদের কবর জিয়ারত করেছেন বিয়ানীবাজারের নবাগত উপজেলা নির্বাহী অফিসার গোলাম মস্তুফা মুন্না।
শুক্রবার সকালে তিনি পৌরশহরের ফতেহপুর গ্রামে সাংবাদিক তুরাব ও কটুখালিরপার গ্রামে তারেককে দাফন করা কবরস্থানে যান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম মস্তুফা মুন্না নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
গত ফ্যাসিস্ট সরকারের টানা মেয়াদকালে বিয়ানীবাজারের কেউ গুম হয়েছে কি-না, সে বিষয়েও খোঁজ নেন উপজেলা নির্বাহী অফিসার ।
গত ১৯ জুলাই দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। এ সময় বিএনপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায় পুলিশের ছোড়া গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব আহত হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন নিহত হন দিনমজুর তারেক আহমদ।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।