
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ আশিক নুর(২২)নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
সোমবার(১১ নভেম্বর)দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগানের পাশ থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের সহযোগি আশিক নুর যাদুকাটা নদী সংলগ্ন এশিয়ার বৃহত্তর শিমুল বাগানের পাশে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম,এএসআই আব্দুল জব্বারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শিমুল বাগানের পাশেই তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে ১১টি ইয়াবা ট্যাবলেট পায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান,বাদাঘাট কামড়াবন্দ গ্রামের চিহ্নিত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীরা উঠতি বয়সী যুবকদের মধ্যে ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মাদক বিক্রি করছে। এতে করে যুব সমাজ ধংশ হয়ে পড়েছে। হাত বাড়ালেই মাদক পাচ্ছে যুবকরা। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি অভিযান পরিচালনা করা খুবই প্রয়োজন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান,আটক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিকেলেই থাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না মাদক কারবারি ও তাদের মদদদাতাদের,তারা যত বড় শক্তিশালী হউক।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।