জৈন্তাপুরে জৈন্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫নভেম্বর) রাতে এ মামলাটি (মামলা নং-৭/তারিখ-০৫-১১-২০২২) দায়ের করেন থানার এস আই মুবশ্বির আলী এই মামলাটি দায়ের করেন। মামলায় ৬১জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০জনকে আসামী করা হয়।
এর আগে জৈন্তাপুর বাজারের সিলেট-তামাবিল রোডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় জৈন্তাপুর থানা পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামীরা হলেন উপজেলার হরিপুর গ্রামের আব্দুল হাসিমের পুত্র মমিনুল হক (৩৮), নতুন চাঁনপুর গ্রামের সবুর মিয়ার পুত্র হাসান মিয়া (৩৫), ঘাটের চটি গ্রামের,ছবুর মিয়ার পুত্র রায়হান মিয়া (৩৬), নতুন সোনা পুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মাসুক মিয়া (৩৪), একই গ্রামের আব্দুল মুতাব্বির ছেলে বাদশা মিয়া (৪০), চৈলাখেল গ্রামের মৃত কামর উদ্দিনের ছেলে আনসার আলী (৪৩), ডুপি গ্রামের লেচু মিয়ার ছেলে শামীম মিয়া (৩৪), দরবস্ত গ্রামের ফারুক মিয়ার ছেলে আল আমীন আহমদ (২১), সাড়িঘাট গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে কনাই মিয়া (৪০), হরিপুর গ্রামের যুবশ্বণ শাহ ছেলে তজমুল শাহ (৩২), সাড়িঘাট গ্রামের কামাল মিয়ার ছেলে ছালিক মিয়া (৩৫), নিজপাট গ্রামের এমদাদুর রহমানের ছেলে সিপার মিয়া (২০), ঘাটের চটি গ্রামের মৃত ইয়ালিছ উল্লাহ লুলু মিয়া (৩৭), হাড়িয়ারগাঁও গ্রামের ইছরাব আলীর ছেলে ইকবাল মিয়া (৩৫), জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেত্রী,হাড়িয়ারগাঁও গ্রামের হামিদুর রহমান চৌধুরীর মেয়ে ফাবিহা চৌধুরী হিয়া (২৭), একই গ্রামের মৃত রাজিন উল্লাহর ছেলে খালেদ মিয়া (৩৫), মুসলিমাবাদ গ্রামের মৃত আলা উদ্দিন চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী (৪০), একই গ্রামের মৃত সামা মিয়ার ছেলে সৈয়দ আব্দুস শহিদ (৩৫), মৃত মীর বাদশা মিয়ার ছেলে মীর মোহাম্মদ শাহিন মিয়া (৩৭), চাঁনপুরী ছড়ার পশ্চিম অংশ গ্রামের
লেচু চৌধুরীর ছেলে এনাম চৌধুরী (৩৫),মৃত আজব আলীর ছেলে লিয়াকত চৌধুরী (৪২), আলাল হোসেন চৌধুরী (৩৭), মৃত আব্দুল গফুরের ছেলে মাহবুব মিয়া (৩৭), মৃত মির্জা রহমতের ছেলে মির্জা মিজান (৩৬), ২৫. মির্জা মতিউর রহমান (৩৬), মৃত আব্দুন নুরের ছেলে শাহিন (৪০), ছালিক মিয়ার ছেলে এনামুল হক (৩০), ছালিক আহমদের ছেলে ছালমান আহমদ (২৮) মিছির আলীর ছেলে বদরুল ইসলাম (৩৩), মৃত তৈয়ব উল্লার ছেলে নুরুল ইসলাম (৩৩), চাঁনপুরী ছড়ার পশ্চিম অংশ গ্রামের মোঃ আসমত আলীর মেয়ে, জৈন্তাপুর উপজেলা বিএনপির সদস্য সালমা আক্তার বৃষ্টি (২৪), গৌরিপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে জামাল আহমদ (৩৩), সহ ৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০০/৩০০জন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজী আতাউর রহমান।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।