যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলনের জের ধরে ঢাকার মোহাম্মদপুরে আজম রোডস্থ এলাকায় মোহাম্মদপুর থানা যুব মহিলা লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান পর্না এর বাসায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
যুক্তরাজ্য প্রবাসী ভুক্তভোগী নুসরাত জাহান পর্না মোহাম্মদপুরের ১৬/৯, আজম রোড'স্থ এলাকার মো: বদিউজ্জামান এর মেয়ে।
জানা যায়, গত (২০ অক্টোবর) লন্ডনে বিবিসি হেডকোয়ার্টারের সামনে দেশে মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নুসরাত জাহান পর্না। তিনি তার বক্তব্যে বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন দলের কঠোরভাবে সমালোচনা করেন। পরে, তিনি তার ফেসবুক আইডি থেকে সমাবেশের মিডিয়া সাক্ষাৎকারের একটি ভিডিও পাবলিক পোস্ট করেন।
এর জের ধরেই গতকাল ঢাকার মোহাম্মদপুরের ১৬/৯, আজম রোড'স্থ তার নিজ বাসায় হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এসময় সন্ত্রাসীদের হামলায় বাড়িতে অবস্থানরত পর্নার দেবর মেজবাহ উদ্দিন আহমেদ গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি এই হামলার সাথে বিএনপি জামাত ও এনসিপির কর্মীরা জড়িত।
এবিষয়ে, জানতে একাধিক বার কল দিয়েও ডিএমপি কমিশনারের (মিডিয়া) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।