সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ মোট ৪ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা এই তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোররাতে বিয়ানীবাজার থানার এসআই/শহিদুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের জনৈক হেলাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহার নামীয় আসামী ছাদিক আহমদ (২২) কে আটক করে। আটক ছাদিক উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র। এসময় অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের মৃত কুতুব আলীর পুত্র হেলাল উদ্দিন (৭০), একই ইউনিয়নের আষ্টগরি গ্রামের আইনুল হকের পুত্র আলীম উদ্দিন (৩২), বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র ছাদিক আহমদ (২২), এবং ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইল থানার স্থায়ী বাসিন্দা বর্তমানে সিলেটে বসবাসরত যৌনকর্মী তামান্না বেগম।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।