
স্টাফ রিপোর্ট: গত ১৫ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলার পৌর শহর থেকে মাথিউরা গ্রামের রাহাত আহমদকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, রাহাত আহমদ নানাভাবে দেশ বিরোধী কাজে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাহাত আহমদ কে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাহাত আহমদ একজন মেধাবী ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে নানারকম সামাজিক কাজে জড়িত। সে বিয়ানীবাজারের মাদক বিরোধী সংঘঠন "সূর্য সেনা যুব সংঘ" এর সাংগঠনিক সম্পাদক। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এই সংঘঠনটি দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে। বিয়ানীবাজারের একজন নামকরা ব্যবসায়ী আব্দুল মতিন এই প্রতিবেদককে জানান, মাদক ব্যবসায়ীদের ইন্দনে পুলিশ রাহাত আহমদকে গ্রেফতার করেছে। রাহাত আহমদএকটি ভালো ছেলে, তার সংঘঠনে তিনিও টাকা অনুদান দিয়েছেন বলে তিনি জানান। রাহাত আহমদরা সমাজের ভালো কাজ করে চলেছে। তাই রাহাত আহমদকে গ্রেফতারের তীব্রই নিন্দা জানান তিনি। বিয়ানীবাজারের আরেক ব্যবসায়ী সুলতান করিম জানান, মাদকবিরোধী কাজ করে বলে "সূর্য সেনা যুব সংঘ" এর সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী সিন্ডিকেরা পুলিশে নানা মিথ্যে অভিযোগ রয়েছে। "সূর্য সেনা যুব সংঘ" এর সদস্যদের হয়রানি করার নিন্দা জ্ঞাপন করেন তিনি।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।