সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার অন্যতম আসামী ও ধর্ষকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে শেওলা গোল্ডেন কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানায় দায়েরকৃত মামলা (১৮/০৩-০৯-২৪) মামলার এজাহার নামীয় আসামী শেওলা দিঘলবাক এলাকার মিসির আলীর পুত্র জামিল আহমদ গ্রেপ্তার করা হয়েছে। সে ধর্ষণ মামলার অন্যতম আসামী এবং ধর্ষক সাকেল আহমদের সহযোগী। এ ঘটনার মূল আসামী সাকেল পলাতক রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোফাখ্খারুল ইসলাম জানান, ধৃত আসামী জামিল আহমদকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।