টরন্টো প্রতিনিধি:
কানাডার টরন্টোয় প্রবাসী বিয়ানীবাজারবাসীদের ঐক্যের প্রতীক বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো, কানাডা ইন্ক্-এর সাধারণ নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কারবোরোর বিডি ফিউশন রেস্টুরেন্টের হলরুমে (৩৪৭৮ ড্যানফোর্থ এভিনিউ) ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। গ্রেটার টরন্টো এরিয়ায় (GTA) বসবাসরত সকল পূর্ণবয়স্ক নারী-পুরুষ সমিতির সংবিধান অনুযায়ী ভোটার হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
যাঁরা এখনো ভোটার হননি, তাঁদের দ্রুত কার্যকরী পরিষদের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার সুহেল আহমদ বলেন, “বিয়ানীবাজার সমিতি টরন্টো প্রবাসী বিয়ানীবাজারবাসীদের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার সমিতি টরন্টো প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ ও একাত্মতার মাধ্যমে সংগঠনটি কমিউনিটিতে বিশেষ পরিচিতি লাভ করেছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।