মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলার চক গ্রামে আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়ার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।
গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে যাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা ও আন্দোলনকারী আওয়ামী লীগ নেতা লোকমান মিয়াকে ধরতে তার বাড়িতে যায়। এসময় তারা তাকে না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘরে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে বাড়ির দরজা ভেঙ্গে জরুরি আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা লোকমান মিয়ার একটি ঘরে অগ্নিসংযোগ করে। শেখ হাসিনা পতনের পর আন্দোলনকারীরা রাজনগর থানায়ও হামলা চালায়। এতে থানা থেকে অনেক পুলিশে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এই সুযোগে হামলাকারীরা লোকমান মিয়ার বাড়িতে বাধাহীন হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
আওয়ামী লীগ নেতা লোকমান মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলার চক গ্রামের প্রবিণ আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার ছেলে।
জানা যায়, আওয়ামী নেতা যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়া সিলেট সিটির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক। তিনি ৫ আগস্টের আগে ২৮ জুন দেশে এসে তার নিজ এলাকা রাজনগর উপজেলার চেলার চক গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। এসময় আওয়ামী লীগ সরকার পতনের একটা গুঞ্জন উঠলে তিনি নেতাকর্মীদের এসব গুঞ্জনে কান না দিয়ে দলীয় কাজ অব্যাহত রাখার উৎসাহ প্রদান করেন। এছাড়াও তার দায়িত্বপ্রাপ্ত এলাকা সিলেট সিটির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সরকারের পক্ষে কৌশলে কাজ করার বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। প্রায় ১মাস দেশে থেকে তিনি দলীয় বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন। এরপর ২৫ জুলাই তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে আবার ফিরে যান।
শুধু তাই নিয় লোকমান মিয়া যুক্তরাজ্যে থেকেও দলের জন্য আর্থিক সহায়তা অব্যাহত থাকতো। দলের বিভিন্ন প্রোগ্রাম সফল করতে তিনি নিজ গ্রামের নেতাকর্মীদের জন্য যা যা প্রয়োজন তাই করতেন। আওয়ামী লীগের গরীব নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করতেন।
দলের নেতাকর্মীদের সংগঠিত করতে তার তৎপরতা বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে পীড়া দিত। এসব কাজের কারণেই বিএনপি ও অন্যান্য আওয়ামী বিরোধী নেতাকর্মীরা তার উপর ক্ষিপ্ত ছিল।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।