স্টাফ রিপোর্টার:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে আসেন আলেকজান্ডার মান্টিটস্কি।
সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন, বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আলোচনা করেন তারা। সামনে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও প্রত্যাশা করেন তারা।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ রাষ্ট্রদূত।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।