
আমি সব সময় তোমার পাশে ছিলাম-
সব সত্য তোমাকে সত্য দেখিয়েছিলাম,
তোমার জীবনের সব আনন্দ কিনে দিয়েছিলাম,
তোমার সব ভুলকে শুদ্ধ করেছিলাম।
সব স্বপ্নকে সত্যে পরিণত করেছিলাম,
আমার ভালোবাসা তোমার মাঝে খুঁজে পেয়েছিলাম,
আমায় কখনো ফেলে যাবে না ভেবে আছি !
আমিই একজন যে তোমাকে এই সীমা থেকে ঐ সীমার সব দেখিয়েছি-
আমি ছিলাম তোমার শক্তি যখন তুমি সুস্থ ছিলে না,
আমি ছিলাম তোমার ভাষা যখন তুমি বলতে পারতে না,
আমি ছিলাম তোমার দৃষ্টি যখন তুমি দেখতে পারতে না,
আমি তোমায় পৌঁছে দিতাম যখন তুমি পৌঁছতে পারতে না,
আমি তোমায় ঘুম পাড়িয়ে দিতাম যখন তুমি ঘুমোতে পারতে না।
আমি তোমায় অঙ্গীকার দিয়েছিলাম;
কারণ আমি বিশ্বাস করতাম !
আমি সবকিছুই করতে পারতাম !
কারণ আমি তোমায় ভালবাসতাম।
তুমি আকাশে উড়তে পারতে !
কারণ তোমায় উড়তে শিখিয়েছিলাম,
আকাশ স্পর্শ করতে পারতে !
কারণ তোমার হাত স্পর্শ করেছিলাম,
তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছিলে,
আমি আবার তোমায় তা ফিরিয়ে দিয়েছিলাম।
আমি ছিলাম তোমার ভালোবাসা,
আমি ছিলাম এর সবকিছু,
কোন কিছুই সীমানার বাইরে নয়,
আমার নাগালেই সবকিছু।
সামনে কি আছে, হয়তো তা জানি না,
কিন্তু জানি, সামনে যা আছে তা সত্য-
আমি কখনো কারো কথাই মানি না,
আমার ভালোবাসাই সকল প্রমাণ, সব তথ্য !
আমার কথা ভেবে দেখ, আমি কে-
বুঝতে পারলে ভালবেসো আমাকে.........।।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।