গোলাপগঞ্জের দুই মামলায় জামিনে থেকেও মো:নাজমুল
হোসাইন নামের এক জামাত নেতাকে আদালত পাড়া থেকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার করগ্রামের আব্দুল খালিকের ছেলে। জানা যায়, জামায়াত নেতা ও সাংবাদিক মো: নাজমুল হোসাইনের উপর একাধিক মামলা রয়েছে। তবে, তিনি সবগুলো মামলা থেকে জামিনে ছিলেন। আজ (০৬ আগস্ট) তিনি মামলার নিয়মিত হাজিরা দিয়ে সিলেট জেলা দায়রা জজ আদালতে থেকে বাড়িতে ফেরার পথে পুলিশ তাকে বিনা ওয়ারেন্টে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি, হাস্যকর উল্লেখ করে তার আইনজীবী এডভোকেট হোসাইনুর রহমান লায়েস গণমাধ্যমে জানান, তার মক্কেল জামিনে ছিলেন। তিনি আজ আদালতে নিয়মিত হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু ক্ষমতাসীনদের চাপে পড়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে এমন বেআইনি ভাবে আটক করে থানায় নিয়ে গেছে। তার জামিনের কাগজপত্র দেখে পুলিশ তাকে দ্রুত ছেড়ে দিবে বলে তার আইনজীবী আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।