
জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করা হয়।
ওই কিশোরী জকিগঞ্জ উপজেলার এওলাসার সিরাজপুর গ্রামের মেয়ে ও গোলাম মোস্তফা চৌধুরী স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
জকিগঞ্জ থানাপুলিশ সূত্র জানায়, রবিবার (৩০ জুন) সকালে স্কুলে গিয়ে বিকালে ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে মৌলভীবাজার শহর থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ থানাপুলিশের একটি টিম। এসময় এক কিশোরকে আটক করা হয়।
পুলিশ বলছে, ওই কিশোরীকে অপহরণ করা হয়নি।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন- ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে এক কিশোরকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।