
তোমাকে দেখবো বলে,
ঘুম এখনো আমাকে ছুঁয়ে যায়নি।
তোমাকে দেখবো বলে,
দুঃখ এখনো আমাকে কষ্ট দেয়নি।
তোমাকে দেখবো বলে,
বিকেলের আলো এখনো ফুরিয়ে যায়নি।
তোমাকে দেখবো বলে,
পাখিগুলো এখনো নীড়ে ফিরে যায়নি।
তোমাকে দেখবো বলে,
ভাবনাগুলো এখনো হারায়নি।
তোমাকে দেখবো বলে,
স্বপ্নগুলো এখনো ভেঙ্গে যায়নি।
তোমাকে দেখবো বলে,
আমার আকাশ এখনো মেঘাচ্ছন্ন হয়নি।
তোমাকে দেখবো বলে,
বৃষ্টির কণাগুলো এখনো মাটি ছোঁয়নি।
তোমাকে দেখবো বলে,
এখনো ঘর ছেড়ে বের হইনি।
তোমাকে দেখবো বলে,
আমি এখনো রাজপথে যাইনি।
তোমাকে দেখার আশায়
দেখতে দেখতে কেটে গেছে অনেক সময়,
রাতের আঁধারে বাদুড় ডাকা শেষে
কাকের ডাকে আঁধার কেটে সূর্যের উদয়,
তবুও তোমার দেখার আশায় বসে আছি।
তোমাকে নিয়ে লিখছি আদি থেকে অন্ত
আমার কলম এখনো থেমে যায়নি,
আমার স্বপ্নের শূন্য পথে-
তোমায় নিয়ে পাড়ি দিচ্ছি দূর-দূরান্তে।
তুমি কখন আসবে ?
কখন আমায় দেখা দেবে ?
কখন তুমি শান্ত করবে আমার অশান্ত মন ?
নাকি তোমার ফিরে আসা
আমার ভাবনাতেই থেকে যাবে আজীবন !
তোমার জন্য আমার অফুরন্ত ভালোবাসা
মনে কষ্ট নিয়ে কাঁদবে সারাক্ষণ
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।