
বিয়ানীবাজার প্রতিনিধি : কোরবানির ঈদের আগেই বিয়ানীবাজারে বাড়তে শুরু করেছে পেয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন ধরনের নিত্যপন্যের বাজার দর। খুচরো বাজারে প্রতিকেজি পেয়াজ ৭৫ থেকে ৮০ টাকা, রসুন ২০৫ থেকে ২১০ এবং আলু ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।
নিত্যপন্যের মতো চলতি সপ্তাহে উত্তাপ বেড়েছে মাছ বাজারেও। আকস্মিক বন্যায় মাছের উৎপাদন ও আহরণ কমে যাওয়ায় আকার ও জাতভেদে বিভিন্ন ধরনের মাছ দাম বেড়েছে। পৌরশহরে প্রায় সব ধরনের মাছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে।
চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিলছে শাকসবজির বাজারে। মুকি, বেগুন, জিঙ্গা, লতা, বাধাকপি, শসা, টমেটো, পটল, ঢেড়স, কাচামরিচসহ বিভিন্ন ধরনের সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে।
এদিকে, বন্যা পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা কমে ১৯০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। বিপরীতে প্রতি কেজিতে ২০ টাকা করে দাম বেড়েছে লাল মুরগি ও সোনালী জাতের মুরগির।
পৌরশহর সহ উপজেলার হাট-বাজারগুলোতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার না হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্যপন্য, মাছ-মাংস ও সবজির দাম বাড়ছে। সাধারণ ক্রেতাদের দাবি, দামের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা দরকার।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।