
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি ৪’শ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় আশরাফুল আলম সাকেল (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় অভিযান করে লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকা থেকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আশরাফুল আলম সাকেল শ্রীধরা গ্রামের মৃত : ছাইফুল আলমের ছেলে। সে বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি ।। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সন্দেহের কল রেকর্ড নাম প্রকাশিত হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমাণ্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।