
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। কাঁঠাল খাওয়ানোর কথা বলে বাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোশাররফ হোসেনকে (৪০) আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে লম্পট মোশাররফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে রোববার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে রহিমউদ্দিনের কাঁঠাল বাগানে ওই শিশুকে ধর্ষণ করে মোশাররফ হোসেন।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, ওই শিশু শিক্ষার্থী (৬) তার বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার বিকালে অন্য ছেলেমেয়েদের সাথে খেলতে সে মাঠে যায়। পরে একই গ্রামের রহিমউদ্দিনের ছেলে মোশাররফ কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশু শিক্ষার্থী গায়ে ধুলাবালি মাখা অবস্থায় কান্নাকাটি করতে করতে নানার বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার কথা বলে এবং ব্যথায় কাঁদতে থাকে। পরে তাকে জখম অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে ভিকটিমের পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করেন।
থানার এসআই মো. আজিজুর রহমান ও আব্দুল হালিম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত রাতে বড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে অভিযুক্ত লম্পট মোশাররফ হোসেনকে আটক করেন।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন যুগান্তরকে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোশাররফকে গ্রেফতার করা হয়েছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।