
যতদিন এই দেশের মাটিতে
একটি মানুষ থাকবে
ততদিন ধরে বঙ্গবীর ওসমানী
তোমাকেই মনে রাখবে।
পাখিদের গানে, বাতাসের সুরে
তোমার নামটি আসে ঘুরে ঘুরে
দূর থেকে দূরে ঘুরে ঘুরে ঠিকই
ফিরে ফিরে তুমি আসবে।
এ দেশের মাঠ এ দেশের বন
তোমাকেই নিয়ে ভাবে সারাক্ষণ
নীল আকাশের তারা হয়ে তুমি
সবার হৃদয়ে ফুটবে,
তোমার নামেই মানুষ ঘুমাবে
তোমার নামেই উঠবে।
যাচ্ছি হেঁটে দৃপ্ত পায়ে
সামনে খোলা মাঠ
আজকে হবে হাওয়ায় হাওয়ায়
নতুন দিনের পাঠ।
যতই আসুক বিঘ্ন-বাধা
সামনে পড়ুক গোলকধাঁধা
যার মাথাতে বীরের মুকুট
সে কি কভু থামে?
বাদ্যি বাজুক তাকধিনাধিন
দেশ করেছো মুক্ত-স্বাধীন
হাজার বছর টিকে আছি
সঙ্কটে সংগ্রামে,
সামনে বিশাল মহাসড়ক
হউক ওসমানীর নামে
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।