মৌলভীবাজারের রাজনগরে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়িতে পাওনা টাকার অজুহাত দিয়ে হামলার করার অভিযোগ উঠেছে সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল আহাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় প্রেমিকার পিতা মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার মেদিনীমহলের বাসিন্দা মনফর মিয়া আহত হন।
এ ব্যাপারে প্রেমিকা লিলি বেগম জানান, আহাদের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু একটা সময় সে আমাকে নানা ভাবে মানসিক, শারীরিক নির্যাতন করত। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারতাম না। আমি মূলত তার কাছ থেকে মুক্তি চাচ্ছিলাম। কিন্তু বাংলাদেশ থেকে আমি কোন ভাবেই তার কাছ থেকে মুক্ত হতে পারতাম না। পরবর্তীতে আমার পরিবার গোপনে অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেন এবং আমি আমার স্বামীকে নিয়ে যুক্তরাজ্য চলে আসি। এরপর থেকে সে ক্ষিপ্ত হয় এবং সে যেহেতু ওসমানী নগর উপজেলা ছাত্রদলের সভাপতি তাই সে তার প্রভাব খাটিয়ে আমাদের এলাকার ছাত্রদলের লোকজন দিয়ে আমার বাড়িতে হামলা চালায়।
এই ঘটনায় কোন মামলা করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু সে প্রভাবশালী তাই পুলিশ মামলা নেবে কি না জানি না। তবে আমরা থানায় মামলা দায়ের করব।
মনফর মিয়া জানান, গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদের নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আমার বাড়িতে এসে হামলা চালায়। এসময় তারা আমাকে মারধর করে গুরুতর আহত করে।
তিনি আরো বলেন, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদের সাথে আমার মেয়ের পূর্ব পরিচয় ছিল।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমার মেয়ের বিয়ে হয়ে যায় নাসির খান সোহেল নামের এক ছেলের সাথে। এরপর থেকে আব্দুল আহাদ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি যখন জানতে পারেন আমার মেয়ে লিলি বেগম বিয়ে করে যুক্তরাজ্য চলে গেছেন, এরপর থেকে তিনি আমার মেয়ের কাছে টাকা পান বলে দাবি করেন।
এর পর থেকে তিনি বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখাতেন এবং টাকা দেওয়ার কথা বলতেন। শুধু তাই নয় তিনি আমার কাছে টাকা পাওনা দাবি করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলাও দায়ের করেছেন। স্থানীয় ছাত্রদলের লোকজন নিয়ে এসে তিনি একাধিকবার আমাকে শাসিয়েছন।
এদিকে অভিযুক্ত ওসমানী নগর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল আহাদের বক্তব্য নিতে তার মুঠোফোনে কল দিয়ে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনেই ফোন রেখে দেন। এর পর একাধিকবাবা চেষ্টা করলেও তিনি আর কল রিসিভ করেননি।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।