সালমা আক্তার বৃষ্টি:
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের রায় নিয়ে ক্ষমতায় বসেছে বিএনপি সরকার। আর এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশরত্ন তারেক রহমান। বিএনপি সরকারের বিরোধী দলে রয়েছে জামায়াত-এনসিপি সহ ১১ দলীয় জোটের এমপিরা।
বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়ত জামায়াত এনসিপি চেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আতাত করেও বিএনপি সরকারের বিরুদ্ধে দেশে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জাগায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ দলে ঢুকিয়ে তাদের দল ভারী করার পাশাপাশি বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ানো অব্যাহত রেখেছে।
ইরান-ইসরাঈল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও তেল সংকট দেখা দিয়েছে। কিন্তু তেল সংকটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত এনসিপি প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে।
গত প্রহেলা বৈশাখে সবাই যখন আনন্দে ব্যস্ত ঠিক তখন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মনজুর আলমের
বাড়িতে মিটিংএ ব্যস্ত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এসময় স্থানীয় কিছু জুলাই যোদ্ধা মনজুর আলমের বাড়ির সামনে জড়ো হয়ে হাসনাত আব্দুল্লাহকেও ঘিরেও রাখেন তারা। বিএনপি সরকারকে উৎখাত করতে এনসিপি জামায়াত আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে বৈঠকও যে করছে এর প্রমাণ এই ঘটনা।
এভাবে প্রতিনিয়ত বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করছে জামায়াত এনসিপি।
এসব ষড়যন্ত্র ও অপপ্রচার বিএনপি সরকারকে মোকাবেল করতে হবে কৌশলে ও বুদ্ধিমত্তার সাথে।
লেখকঃ কলামিস্ট ও রাজনীতিবীদ
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।