হবিগঞ্জের মাধবপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মো: হুমায়ুন কবিরের গ্রামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলার শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রবাসী মো: হুমায়ুন কবির মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মো: ফরাজ মিয়ার ছেলে।
সে বাংলাদেশে থাকাকালীন সময়ে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারের বসবাস করতেন এবং সিলেট জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
জানা গেছে, গতকাল (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে মো: হুমায়ুন কবিরের মাধবপুর'স্থ গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: হুমায়ুন কবির সম্প্রতি, যুক্তরাজ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করতে ফেসবুকে দেখা যায়। এই সমাবেশের কয়েকটি ছবিসহ গত (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি। উক্ত স্ট্যাটাস'কে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা করে।
তার পরিবার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফুল ইসলাম এর
নেতৃত্বে ২টি মোটরসাইকেল করে ৫/৬ জন লোক তাদের বাড়ীতে এসে হামলা চালায়। হামলায় প্রায় ৮- ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং দুর্বৃত্তরা অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া তারা প্রবাসী মো: হুমায়ুন কবিরের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলে সে প্রবাসে থেকে কেন বর্তমান সরকার'কে কটাক্ষ করে ফেইসবুকে স্ট্যাটাস দেয় ? এসব সরকার বিরোধী স্ট্যাটাস গুলো দ্রুত ডিলেট করে তাকে প্রকাশ্যে ফেসবুক লাইভে ক্ষমা চাইতে হবে হুমকি দিয়ে যায়।
এদিকে, পারিবারিক সূত্রে আরো জানা যায় হুমায়ুন কবিরের এর ব্যবহৃত ফেইসবুক আইডি হতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে ফেইসবুকে এবং ম্যাসেইঞ্জারে অনেকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা ও মাধবপুরের নেতাদের সাথে একাধিক বার কল দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।