বিয়ানীবাজারের পল্লীতে প্রতিবেশীদের হামলায় একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গাড়ি রাখার স্থান নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শনিবার মধ্যরাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন একরাম আলী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পচিালনা করা হচ্ছে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।