সিলেটের কানাইঘাটে যুক্তরাজ্য প্রবাসী ও ঝিংগাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামধুদুল করিম চৌধুরী'র বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় প্রায় সম্পূর্ণ ঘর পুড়ে যায় এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ঝিংগাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মামধুদুল করিম চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি উপজেলার মীরমাটি গ্রামের ছালেহ আহমদ চৌধুরী'র ছেলে।
যুক্তরাজ্য অবস্থান করলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান সরকার ও বিএনপি-জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে নানান নেতিবাচক লেখালেখি করেন।
পরিবারের ধারণা এসব লেখালেখিকে কেন্দ্র তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাড়িতে যারা এসেছিলো তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিনতে পারছেন বাড়িতে অবস্থানরত মামধুদুলের স্বজনেরা। হামলার বিষয়টি নিশ্চিত করে, মামধুদুলের বাবা ছালেহ আহমদ চৌধুরী বলেন, হামলায় জড়িত বেশিরভাগ ছেলেই স্থানীয় ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল-ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। বাড়িতে আগুন দেওয়ার পর থেকে তারা আতংকের মাঝে রয়েছেন বলে জানান।
তবে বিষয়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল-ছাত্রশিবিরের নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।