সম্প্রতি বেড়েই চলেছে মূল্যস্ফীতি। সেই সাথে নিত্যপন্যের দাম যেন লাগামহীন ঘোড়া। এমন অবস্থায় দেশের মানুষ যখন নাভিশ্বাস তখন উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীরা। তেমনই একজন প্রবাসী লেখক ও ব্লগার রুহুল আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ' শাসন নাকি শোষণ! পন্যের লাগামহীন দামের শেষ কোথায়?' এর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেললে ঘটে বিপত্তি। বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে এই লিখাটি লেখার পর রাত আনুমানিক ১১টার দিকে তার বাসায় হামলার ঘটনা ঘটে।
...বার (৩ মার্চ) রাতে অন্তত ২৫ থেকে ৩০ জন যুবক মোটরসাইকেল শোডাউন দিয়ে তাদের বাসায় হামলা চালায় বলে জানান যুক্তরাজ্য প্রবাসী ব্লগার রুহুল আমিনের বাবা মো. ফখরুল ইসলাম।
তিনি বলেন, রাতে খাবার খেয়ে আমি ও তার স্ত্রী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় মোটরসাইকেল শোডাউন করে ২৫ থেকে ৩০ জন যুবক আমাদের বাসায় হামলা চালায়। এক পর্যায়ে ওই যুবকদের মধ্যে দুজন আমার গলায় দা ঠেকিয়ে আমার ছেলের অবস্থান জানতে চায়। তখন আমি তাদের জানাই আমার ছেলে বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করছে। এ কথা শুনার পর তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে যআওয়ার সময় আমার বাসায় থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, এরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য। কিন্তু তারা আমাকে বলেছে, আমি যেন আমার ছেলেকে বলি পণ্যের দাম নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস ডিলিট করে দেয়। অন্যথায় আমি এবং আমার স্ত্রীকে তারা দুনিয়া থেকে সরিয়ে দেবে।
এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করেননি জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমি আমার এক আত্মিয়ের বাসায় আছি৷ আমার স্ত্রী প্রচন্ড ভয় পেয়েছেন। আমরা মানসিক ভাবে খুবই বিপর্যস্ত।
প্রসঙ্গত, ফখরুল ইসলামের ছেলে বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করছেন। দেশে থাকা অবস্থায় বিভিন্ন বিষয়ে লেখালেখির মাধ্যমে নিজের স্বাধীন মত প্রকাশের কারণে নানা ভাবে নিগৃহীত হয়েছেন। সম্প্রতি নিত্যপন্যের উর্ধগতির মূল্য, সীমান্ত হত্যা, সাইবার আইনের নামে সরকার মতপ্রকাশে সরকারের বাঁধাসহ বিভিন্ন বিষয়ে লিখা কলাম ব্যাপক আলোচনার তৈরি করে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।