জগন্নাথপুর উপজেলার দিঘীরপাড় নিবাসী সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী, মোঃ এনায়েতুর রহমানকে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ০৪ মার্চ ২০২৬ইংরেজি রোজ বুধবার দুপুর অনুমান ১২ ঘটিকার সময় জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার দিঘীরপাড় গ্রামের মোঃ এনায়েতুর রহমানের বাড়িতে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, সাবেক জামায়াত নেতা মোঃ এনায়েতুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০২২ সালে দায়ের করা ১টি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা মোঃ এনায়েতুর রহমানকে না পেয়ে তার বৃদ্ধা মাতা (নুর জাহান) সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।
উল্লেখ্য মোঃ এনায়েতুর রহমানের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তার বাড়ীতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে মোঃ এনায়েতুর রহমানের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।