সিলেটের গোলাপগঞ্জে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জানের নাম উল্লেখ করে ও ৩০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গত ২২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানার এস.আই রফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জন বিএনপি ও জামায়াত নেতার নাম উল্লেখ করে এবং আরও ৩০ জনকে অজ্ঞাত রেখে এই মামলাটি দায়ের করেন। এই মামলা নং : ১৮/১১৫।
মামলা উল্লেখিত নামগুলো হলো, ১। হাম্মাদুর রহমান (৩০), পিতা- হাফিজ মাহমুদ হোসেন, সাং-সুন্দিসাইল, ১নং আমুড়া ইউনিয়ন, ২। নজরুল ইসলাম (২৮), পিতা- ইজ্জদ আলী, সাং-রনকেলী, ৩। নোমান আহমদ (২৫), পিতা- হাফিজ মাহমুদ হোসেন, সাং- সুন্দিসাইল, ৪। উজ্জল (৩৫), পিতা- মইয়ব আলী, সাং- উত্তর রায়গড়, ৫। মো: ফজলে রাব্বি চৌধুরী (৩৭), পিতা-মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাং-রনকেলি দিঘিরপাড় , ৬। জিল্লুর আহমদ চৌধুরী (৪০), পিতা- মৃত নাছিরুল হক চৌধুরী, সাং- রনকেলী উত্তর, ৭। মো: ময়নুল ইসলাম (১৯), পিতা- হাফিজ মোঃ নজমুল ইসলাম, সাকিন- পানিয়াগা, ৮। মিজবাহ (৩৫), পিতা- আসমান আলী, সাং- রাজাপুর, ৯। ইসমাইল হোসেন বাবু (২৫), পিতা সামছু মিয়া, সাং- কিছমত মাইজভাগ পূর্বপাড়া, ১০। এমদাদ (২৬), পিতা- রফিক মিয়া, সাং- বাউলপাড়া, ১১। মৌলানা আজমল হোসেন (৪০), পিতা- মৃত মোক্তার আলী, সাং- গোলাপনগর, ১২। আসর উদ্দিন (২৫), পিতা- হেকিম গৌছ উদ্দিন, সাং- মুকিতলা, - গোলাপগঞ্জ মডেল থানা, জেলা- সিলেট সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মিল হক। তিনি বলেন, আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।